PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কালীগঞ্জে ঐতিহাসিক ‘শড়া’ গাছকে ঘিরে গড়ে ওঠা বৈরাগী ঠাকুরের মন্দির।

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ১, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
| 22
Link Copied!

জাহাঙ্গীর আলম কালিগঞ্জঃ

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের খেদাপাড়া মাঠ। একসময় বিস্তীর্ণ এই মাঠের মাঝে একা দাঁড়িয়ে থাকা একটি বিশাল শড়া গাছকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এক বৈচিত্র্যময় সম্প্রীতির গল্প। যেখানে কোনো ভেদাভেদ ছাড়া সনাতন ও মুসলিম—উভয় সম্প্রদায়ের মানুষ রোগ-শোক মুক্তির আশায় মানত করতেন, মানতের টাকা-পয়সা জমা রেখে যেতেন গাছের গোড়ায়। দীর্ঘদিন পর খোলা মাঠে ফেলে রাখা সেই মানতের অর্থের অপচয় রোধ করতে এবং পবিত্রতা রক্ষায় উদ্যোগী হন আশেপাশের কয়েকটি গ্রামের সনাতন ধর্মাবলম্বী মানুষ। ২০১১ সালের ২৭ ডিসেম্বর ১ একর ২০ শতক জমির ওপর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মন্দির’।

সময়ের আবর্তে খেদাপাড়া মাঠের সেই নিভৃত মন্দিরটি আজ পরিণত হয়েছে আন্তর্জাতিক পর্যায়ের এক মহাশ্রদ্ধা ও ভক্তির পীঠস্থানে। বর্তমানে শুধু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, প্রতি শনি ও মঙ্গলবার এবং বিশেষ আয়োজনে দেশ ও ভারত থেকে শত শত ভক্ত ও পুণ্যার্থী ছুটে আসেন নিজেদের রোগ-শোক ও মনস্কামনা পূরণের মানত নিয়ে।

মন্দিরের পরিবেশ ও সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্প্রতি সভাপতি দীলিপ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক অশিস রায়-কে দায়িত্ব দিয়ে ২৩ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। পুণ্যার্থীদের যাতায়াতের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে আরও ৪৩ শতক জমি ক্রয় সহ যাতায়াতের রাস্তা নির্মাণ করেছে এই কমিটি।

শুধু তাই নয়, ভক্তদের সুবিধার জন্য সেখানে একে একে নির্মাণ করা হয়েছে ৫টি দৃষ্টিনন্দন মন্দির ঘর—শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মন্দির, শিব মন্দির, কালী মন্দির, রাধা গোবিন্দ মন্দির এবং নাগ মন্দির। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের জন্য থাকার ব্যবস্থা হিসেবে এ পর্যন্ত ৫টি থাকার ঘরও তৈরি করা হয়েছে মন্দির কমিটির নিজস্ব অর্থায়নে।

প্রতি বছর পৌষ মাসের প্রথম সপ্তাহে এখানে অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের মহাসমাবেশ। যেখানে ভাগবতীয় আলোচনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুখরিত হয়ে ওঠে পুরো খেদাপাড়া মাঠ। এতদিন ধরে এ অনুষ্ঠান ১ দিনের জন্য অনুষ্ঠিত হলেও, পুণ্যার্থীদের ব্যাপক সমাগম ও চাহিদার কথা বিবেচনা করে এ বছর ২ দিনব্যাপী বিশাল অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে মন্দির কমিটি।

বছরের এই বিশেষ দিনটিতে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। এত বড় জনসমাগমে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি ও কড়া নিরাপত্তা বেষ্টনী বজায় থাকে।

সম্পূর্ণ নিজস্ব তহবিল ও ভক্তদের দান-মানতের টাকায় এত বড় আয়োজন ও অবকাঠামোগত উন্নয়ন পরিচালিত হলেও সরকারি বা বেসরকারি কোনো অনুদান এখনো পাননি বলে জানিয়েছেন কমিটির সহ-সভাপতি বীরেন্দ্রনাথ দে, সহ-সভাপতি তপন মন্ডল এবং ধর্ম বিষয়ক সম্পাদক বিদেশ কুমার বিশ্বাস।

বিশেষ করে বর্ষাকালে খোলা মাঠে দেশ-বিদেশ থেকে আসা শত শত পুণ্যার্থী ও ভক্তদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়। বৃষ্টি বাদলার দিনে ভক্তদের মাথার ওপর একটু ছাউনি ও পর্যাপ্ত আশ্রয়ের বড্ড অভাব দেখা দেয়। এ অবস্থায় মন্দির প্রাঙ্গণে পুণ্যার্থীদের থাকার জন্য আরও কিছু ঘর ও অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মন্দির কমিটির সভাপতি দীলিপ কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক অশিস রায় জানান, “যদি বাংলাদেশ সরকার ও প্রত্নতাত্ত্বিক বা পর্যটন বিভাগ এই মন্দিরের দিকে একটু দৃষ্টি দেয় এবং সরকারি অনুদান প্রদান করে, তবে এই তীর্থস্থানের পরিবেশকে আন্তর্জাতিক মানে রূপান্তর করা সম্ভব।”

একই সাথে, ঝিনাইদহের সচেতন মহল, স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ এবং দেশ-বিদেশের বিত্তবান ও প্রবাসী হিতৈষীদের দৃষ্টি আকর্ষণ করছে মন্দির কমিটি। ঐতিহাসিক এই ধর্মীয় ও প্রাকৃতিক সম্প্রীতির মিলনমেলাকে আরও সুন্দর ও সুসংহত করতে এবং পুণ্যার্থীদের আশ্রয়স্থল গঠনে মুক্তহস্তে সহায়তার আকুল আবেদন জানানো হয়েছে।

যোগাযোগ ও সহায়তার মাধ্যম:

শ্রী শ্রী বৈরাগী ঠাকুরের মন্দির পরিচালনা কমিটির সাথে সরাসরি যোগাযোগ এবং ভক্তদের সুবিধার্থে নিজস্ব নগদ অ্যাকাউন্ট নম্বর নিচে দেওয়া হলো:

সরাসরি যোগাযোগ ও নগদ অ্যাকাউন্ট নম্বর: ০১৪০২-৯৩৫৭০২

আরও পড়ুনঃ  পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন, প্রতিবাদ সভা,বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST