PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় ভুমিহীন সংগঠনের মানববন্ধন, প্রতিবাদ সভা,বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

দৈনিক গণআওয়াজ
মে ১৮, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
| 44
Link Copied!

এফ,এম,এ রাজ্জাক।পাইকগাছা, খুলনা।

খুলনার পাইকগাছায় পার রামনাথপুর গ্রামে ৫৬ টি ভুমিহীন পরিবারের প্রতি হামলা,জমি দখল,বাড়ী-ঘর ভাংচুর,-অগ্নি সংযোগ ও অতঃপর কাউন্টার মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচী পালন করেছেন। কর্মসুচীর মধ্যে মানববন্ধন, প্রতিবাদ সভা,বিক্ষোভ ও উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক জেলা পরিষদের কাছে স্মারকলিপ প্রদান করা হয়েছে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক ভুমিহীন সংগঠনের সভাপতি নারায়ন চন্দ্র মন্ডল,। বক্তৃতা করেন নিজেরা করি বিভাগীয় সমন্বয়ক কামাল হোসেন, নিজেরা করি অঞ্চল সমন্বয়ক সাহাদুল ইসলাম, পাইকগাছা কর্মসূচি সংগঠক রাশেদুজ্জামান, সাবেক ইউপি সদস্য এসএম আফজাল হোসেন,ভুমিহীন সংগঠক রোকেয়া বেগম, সবিতা ঢালী,চপলা বিশ্বাস, বিজন বিশ্বাস,মাহবুব জোয়াদ্দার, মরিয়ম বেগম ও কল্যাণী গাইন। উল্লেখ্য গত ১০ মে বিকেল পার রামনাথপুর মৌজায় ৫৬ টি ভুমিহীন পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ীর নারী পুরুষদের উপর অমানবিক অত্যাচার করে। এব্যাপারে থানায় মামলা হলে খবর পেয়ে গভীর রাতে দুটি পরিবারের বাড়ী ঘর পুড়িয়ে ভস্মীভূত করে দেয়। লুটপাট করে ঘেরের মাছ ও বাড়ীর জিনিসপত্র।পরেরদিন ভুমিহীনদের নামে থানায় একটি কাউন্টার মামলা করে। এর প্রতিবাদে সোমবার পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের উপর মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা পরিষদের প্রশাসক বরাবর ন্যায়বিচার দাবী করে স্মারকলিপি প্রদান করেন। প্রতিবাদ সভায় বক্তরা সন্ত্রাসী ভুমিদস্যুদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী করে বলেন ভুমিহীনদের জানমালের নিরাপত্তা না দিলে অসহায় পরিবারগুলো ঠিকানাবিহীন চলাচল করবে।

আরও পড়ুনঃ  মানবসেবায় ওয়ালটন: কাশিমপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST