PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সৌদি আরবে আগুনে নিহত প্রবাসীদের কফিন আসছে দেশে

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৩০, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
| 13
Link Copied!
এস এ বিপ্লব, জেলা প্রতিনিধিঃ
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১১ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। প্রথম দফায় ৯ জনের মরদেহ দেশে আসার পর এবার দ্বিতীয় দফায় ফিরছে বাকি ৭ জনের মরদেহ।শনিবার (৩১ অক্টোবর) সকালে মরদেহগুলো ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানা গেছে। এ খবরে আত্রাইয়ের স্বজনদের মধ্যে আবারও শোকের ছায়ায় আচ্ছন্ন হয়েছে।সৌদি আরবের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এর পৃথক দুটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।মন্ত্রণালয়ের সূত্রানুযায়ী, গত ৯আগস্ট ২০২৬ সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। দুর্ঘটনার পর সৌদি কর্তৃপক্ষ ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে প্রথম পর্যায়ে ৯ জনের পরিচয় শনাক্ত করেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে গত ২৬আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটে তাঁদের মরদেহ দেশে পাঠায়।অপরদিকে, বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে তাঁদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শনিবার (৩১অক্টোবর) সকাল ০৮-০৫ ঘটিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ নম্বর ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানা যায়।নিহত ১৬ বাংলাদেশির মধ্যে আত্রাই উপজেলার ১১ জন ছাড়াও নাটোরের নলডাঙ্গা উপজেলার তিনজন, নওগাঁ সদর উপজেলার একজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।প্রথম দফায় দেশে আসা নয়জনের মধ্যে আত্রাইয়ের সাতজন, নলডাঙ্গার একজন ও বাগমারার একজন ছিলেন। দ্বিতীয় দফায় আসা সাতজনের মধ্যে আত্রাইয়ের চারজন, নলডাঙ্গার দুজন এবং নওগাঁ সদরের একজন রয়েছেন।সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া নওগাঁর বাকি পাঁচজন হলেন, নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী। মন্ত্রণালয়ের বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এর চিঠিতে নিহতদের মরদেহ গ্রহণ ও স্বজনদের কাছে হস্তান্তরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, দ্বিতীয় দফায় মরদেহ আসার খবর পেয়ে, পুরো উপজেলাজুড়ে শোকের আচ্ছন্নতা বিরাজ করছে। প্রথম দফায় সাতজনের মরদেহ দেশে আসার পর এবার আরও চারজনের মরদেহ আসার খবরে শোকাহত পরিবারগুলোতে আবারও শোকের মাতম শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর স্বজনদের মরদেহ শেষবারের মতো একটিবার দেখার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যসহ স্থানীয়জনরা।
আরও পড়ুনঃ  বগুড়ায় ফাঁপোর-কৈচর বাজার সড়কের রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST