
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের ফাঁপোর ইউপি-কৈচর বাজার সড়ক ভায়া পাতিতাপাড়া সড়কের রক্ষণাবেক্ষণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে সড়কটির রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বগুড়া সদর উপজেলা কার্যালয়ের তত্ত্বাবধানে সড়কটির রক্ষণাবেক্ষণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে মেসার্স ডায়মন্ড কনস্ট্রাকশন।
সড়কটির রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে বলে আশা করছেন এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় যোগাযোগ ও পণ্য পরিবহনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


