PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে পারিবারিক কলহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৩০, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
| 16
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক কলহের জেরে মুন্নি খাতুন (৩৩) নামে দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী নুর সালামের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।‎শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মধুপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।‎স্থানীয় সূত্রে জানা যায়, নুর সালাম তাঁর স্ত্রী মুন্নি খাতুন ও দুই ছেলেকে নিয়ে মধুপুর গ্রামের আলতাব আলীর বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ ও ঝগড়া-বিবাদ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নুর সালাম স্ত্রীকে মারধর করেন এবং তাঁর গলায় থাকা ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই মুন্নি খাতুনের মৃত্যু হয়।‎ঘটনার খবর পেয়ে ধুনট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নুর সালামকে গ্রেপ্তার করে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুর সালামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান ওসি।‎এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‎

‎

আরও পড়ুনঃ  মদনে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কোটি টাকা লুটপাট,
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST