বগুড়ার ধুনট উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বড়ইতলী সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের পূজামণ্ডপে নিজস্ব তফিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিন। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে তিনি এ সহযোগিতা প্রদান করেন।মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাতে নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফজল-এ-খুদা তুহিনের পক্ষে তাহার দলীয় নেতাকর্মীরা ইউনিয়নের বড়ইতলী সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন এবং পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও আয়োজনের খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন নেতাকর্মীরা।পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তারা দুর্গোৎসবের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার পাশাপাশি পূজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে খোঁজ নেন। এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ধর্মীয় উৎসব কেবল একটি সম্প্রদায়ের আনন্দের উপলক্ষ নয়; বরং এটি সমাজের সব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার সুযোগ সৃষ্টি করে।
এ সময় উপস্থিত ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন স্বপন, বিএনপি নেতা আব্দুল মালেক, মিষ্টার আলী, ফারুক আহমেদ ও আব্দুল মজিদ অপু।এ ছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা তরিকুল ইসলাম, মিনারুল ইসলাম মিনার ও রাজু আহমেদ; ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আল আমিন সরকার ও আজিজুল হক; ওলামা দলের জাহিদ সরকার; শ্রমিক দলের হোসেন আলী এবং স্বেচ্ছাসেবক দলের বিটল সরকার।পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরেন উপস্থিত নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও সম্মানবোধের চর্চার মাধ্যমে এলাকার সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মাঝে।