PriyoKhobor-PNG
সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ার শেরপুরে চোলাই মদ ও গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৯, ২০২৬ ৮:১১ অপরাহ্ণ
| 14
Link Copied!

‎‎এম.এ রাশেদ, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।‎সোমবার (১৯ অক্টোবর) বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলার বেলগাড়ী ও বগুড়া হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।‎গ্রেপ্তারকৃতরা হলেন-শেরপুর উপজেলার বেলগাড়ী গ্রামের হরেনের ছেলে গৌর কুমার (২৫), দেবেশের ছেলে প্রণব মারডী (২৩) এবং বগুড়া হঠাৎপাড়া গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে মো. রাজু মিয়া (২০)।
‎
‎অভিযানকালে তাঁদের কাছ থেকে ১০ লিটার চোলাই মদ ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।‎মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST