PriyoKhobor-PNG
মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে এস্কাফ সিরাপসহ যুবক আটক

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৬, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
| 12
Link Copied!

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মোঃ ইউসুফ আলী (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রাম এলাকায় এ অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল। বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনাকষা এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশায় থাকা ইউসুফ আলীকে তল্লাশি করে তার বহন করা ব্যাগের ভেতর লুকানো অবস্থায় ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৭ হাজার ২০০ টাকা। আটক ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আব্দুল লতিফের ছেলে। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা এস্কাফ সিরাপ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় গাঁজা ও টাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST