PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৯, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
| 17
Link Copied!
মাহিদুল ইসলাম ফরহাদ,​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।​বিজিবি সূত্র জানায়, গতকাল রবিবার (১৮ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৮টায় ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়।​পরবর্তীতে একই রাতে আনুমানিক ১০টা ১৫ মিনিটে মনোহরপুর বিওপি’র অপর একটি টহল দল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত সকল সিরাপ ও মদ আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।​উল্লেখ্য, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবি’র অব্যাহত সীমান্ত অভিযানে এ পর্যন্ত ১ জন আসামিসহ ২৩৭ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ৫৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে।
​এ বিষয়ে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান—
​”মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, পুশ ইন প্রতিরোধ এবং যেকোনো ধরণের মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
আরও পড়ুনঃ  বগুড়া আদমদীঘিতে ৮ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST