PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিজয়নগরে বিজিবির অভিযানে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৬, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
| 11
Link Copied!
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এ সময় বিজবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।বুধবার রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভাগলপুর শিমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৪৮টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। আজ সকাল ১১টায় সরাইল ব্যাটালিয়নের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিঙ্গারবিলের আলীনগর বিওপির একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারতের দিক থেকে ২৫ থেকে ৩০ জন লোক মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা কার্টুন ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া কার্টন গুলো তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।বিজিবি জানায়, মাদক চোরাচালান প্রতিরোধেও সরাইল ব্যাটালিয়ন অভিযান অব্যাহত রেখেছে। সাম্প্রতিক অভিযানে ১০ হাজার ৬৫৫টি ইয়াবা ট্যাবলেট, ৪৭২ কেজি গাঁজা, ১ হাজার ১৮৭ বোতল স্কাফ, ২৭৫ বোতল বিদেশি মদ ও ১৭৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে। এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ১৪ অক্টোবর পর্যন্ত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মাদকসহ মোট ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে অন্যান্য চোরাচালানি পণ্যের মূল্য প্রায় ১২৩ কোটি টাকা। এসব ঘটনায় ২৫ জনকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ  সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) সালদানদী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাসমতি চাল জব্দ। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST