PriyoKhobor-PNG
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোতে ৫৪ হাজার টাকার বিদেশি মদ সহ দুইজন গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১৫, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
| 21
Link Copied!
শাহিনুর আক্তার,বেলাবো (নরসিংদী)প্রতিনিধি:
নরসিংদীর বেলাবোতে অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মাদক সহ দুই মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা বলে জানিয়েছে বেলাবো থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ ।পুলিশ সূত্রে জানা যায়, ১৫ অক্টোবর ২০২৬ রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো থানাধীন দড়িকান্দি বাসস্ট্যান্ড মসজিদসংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদেশি মদ সহ ঢাকাগামী গাড়ির অপেক্ষায় থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।গ্রেপ্তাররা হলেন—নরসিংদী সদর উপজেলার তুলশীপুর পশ্চিমপাড়া এলাকার রুবেল মিয়া (২৯) এবং নরসিংদী সদর উপজেলার বিরামপুর ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. কামরুজ্জামান (২২)।পুলিশের দায়ের করা এজাহার অনুযায়ী, রুবেল মিয়ার দেহ তল্লাশি করে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৩৭৫ মিলিলিটার করে মদ ছিল। বোতলের গায়ে ইংরেজিতে “AC BLACK PURE GRAIN DELUXE WHISKY, PRODUCE OF INDIA” লেখা রয়েছে। উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।অপরদিকে, কামরুজ্জামানের দেহ তল্লাশি করে আরও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৩৭৫ মিলিলিটার করে মদ ছিল এবং এর আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। সব মিলিয়ে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ৪ লিটার ৫০০ মিলিলিটার এবং আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা।
এ ঘটনায় বেলাবো থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ নবী হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আবেদন জানিয়েছেন।বেলাবো থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও পাচার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ  কক্সবাজারে পৃথক অভিযানে ৫ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক একাধিক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST