PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রস্তুতি সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১২, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
| 11
Link Copied!

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সর্বশেষ প্রস্তুতি সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম রাকিব, সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদাউস এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।এ ছাড়া সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রতিনিধিরা এবং পোরশা উপজেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া, উপকারভোগী নির্বাচন এবং কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সঠিক তথ্য জানানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এ ধরনের সামাজিক সুরক্ষামূলক উদ্যোগ বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও সঠিক তথ্য প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে যোগ্য পরিবার গুলোকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কার্যক্রমের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুনঃ  শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST