PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত

দৈনিক গণআওয়াজ
জুন ২৬, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ণ
| 32
Link Copied!

 

মেহেদী হাসান শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান। তারা যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের শালকোনা ক্যাম্পে কর্মরত ছিলেন।জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার কওে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়।এ ঘটনায় শালকোনা সীমান্ত এলাকায় কর্মরত বিজিবি সদস্যদের মাঝে উদ্বেগের সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান দ্রুত হাসপাতালে পৌঁছান। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির একটি অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন। পুরো সময় তিনি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে আহত সদস্যের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।

আরও পড়ুনঃ  রাজবাড়ী রেড ক্রিসেন্টে নতুন চেয়ারম্যানের প্রথম সভা কেকেএস-এর চুক্তি নবায়ন না করাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST