PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ছয় মাসের শিশু জান্নাতির পাশে চৌগাছা পরিবার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১১, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
| 12
Link Copied!
চৌগাছা (যশোর):
অভাবের সংসারে ছয় মাসের শিশু জান্নাতির নিয়মিত গুঁড়ো দুধের ব্যবস্থা করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে শিশুটির পাশে দাঁড়িয়েছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে জান্নাতির জন্য ৮০৫০/ আট হাজার পঞ্চাশ টাকা মূল্যের গুঁড়ো দুধ ও দুটি নতুন জামা প্রদান করা হয়েছে।রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকালে চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের হুদা ফতেপুর বিশ্বাসপাড়া গ্রামে জান্নাতির পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বখতিয়ার হোসেনের উদ্যোগে এবং দেশ-প্রবাসে থাকা সদস্যদের সহযোগিতায় এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ:মো: আব্দুর রহমান বিশ্বাস,মো: কামরুল হাসান,মো: মনিরুল ইসলাম,মো: রনি চৌধুরী,মো: আছির উদ্দীন,মো: রাকিবুল ইসলাম রনি,মো: রেদওয়ান আহমেদ রিয়াদ,মো: স্বপন হোসেন,মো: সম্রাট শাকিল,মো: কায়েম হোসেন,অরিত্র সরকার,মো: রাশিদুল ইসলাম,মো: ইমরান হোসেন,মো: তারিকুল হোসেন,মো: তানিম হোসেন,মো: রাহুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।জান্নাতির বাবা মো. আজগার আলী স্থানীয় একটি হোটেলে কাজ করেন। স্বল্প আয়ের এ উপার্জন দিয়ে কোনোভাবে সংসার চালাতে হয়। ফলে শিশুর নিয়মিত গুঁড়ো দুধ কেনা পরিবারের জন্য বাড়তি আর্থিক চাপ হয়ে দাঁড়িয়েছিল। বিষয়টি জানতে পেরে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন দ্রুত সহায়তার উদ্যোগ নেয়।জান্নাতির জন্য গুঁড়ো দুধ ক্রয়ে আর্থিক সহযোগিতা করেন সংগঠনের সদস্য মোঃ হাসানুর রহমান,মোঃ খালিদ হাসান রিদয়, মোঃ খালিদ হাসান, আহমেদ সুমন, মোঃ মেহেদী হাসান ও বি এম সুমন। তাঁদের সহযোগিতায় শিশুটির প্রয়োজনীয় গুঁড়ো দুধ সংগ্রহ করা সম্ভব হয়।সহায়তা পেয়ে জান্নাতির পরিবার সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানান, সীমিত আয়ের কারণে শিশুর প্রয়োজনীয় দুধ নিয়মিত কেনা কঠিন হয়ে পড়েছিল। সংগঠনের এই সহযোগিতা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা, রক্তদান, চিকিৎসা সহায়তা, খাদ্য ও শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বখতিয়ার হোসেন বলেন, “অসহায় মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। দেশ ও প্রবাসে থাকা সদস্যদের সহযোগিতায় সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করি। জান্নাতির প্রয়োজনের কথা জানতে পেরে দ্রুত গুঁড়ো দুধ ও নতুন জামার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
‘বিপন্ন মানবতায় প্রবাসীর জয়’ স্লোগানকে সামনে রেখে চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন দেশ-প্রবাসের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।
আরও পড়ুনঃ  বগুড়া ধুনটে প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার, নারীদের সেলাই মেশিন বিতরণ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST