PriyoKhobor-PNG
রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ধুনটে একাধিক ধারার মামলায় এজাহারনামীয় চার আসামি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১১, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
| 16
Link Copied!

এম,এ রাশেদ,‎স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় একাধিক ধারায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।‎পুলিশ সূত্রে জানা গেছে, ধুনট থানায় দায়ের করা এফআইআর নম্বর-০৬, তারিখ ১০ অক্টোবর ২০২৬ এবং জিআর নম্বর-১৯০-এর একটি মামলায় তাঁদের আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন – ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে লিখন শেখ (৩০) ও রিপন শেখ (৩৩), একই গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে ফজর আলী শেখ (৫৬) এবং ধুনট সদর ইউনিয়নের চান্দারপাড়া এলাকার দুলাল শেখের ছেলে বিপ্লব শেখ (২১)।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রোববার সকালে তাঁদের বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়া গাবতলীতে যৌথ অভিযানে ৫ মাদক কারবারি ও সেবনকারী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST