PriyoKhobor-PNG
বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া আদমদীঘিতে গাঁজা-চোলাইমদসহ ৫ জন গ্রেপ্তার ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৬, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
| 70
Link Copied!
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজা ও চার লিটার চোলাইমদসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন- আদমদীঘি উপজেলার চা বাগান এলাকার মৃত রাম রতনের ছেলে মো. শ্রী লাল (৫৬), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়নগর এলাকার মো. আলতাবের ছেলে মো. আরাফাত (২৬), আদমদীঘি উপজেলার সান্দিরা এলাকার মো. রহমানের ছেলে মো. রাজু (৫০), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাশীড়া এলাকার মো. বাবু মণ্ডলের ছেলে মো. ছালাম (৩২) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার বশিপুর সরদারপাড়া এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে মো. নিজাম উদ্দিন (৫৫)।অভিযান চলাকালে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে দুই মাস করে এবং অপর দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পাঁচজনের প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে গাঁজা ও চোলাইমদ ছিল। ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জব্দকৃত আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
আরও পড়ুনঃ  সুনামগঞ্জে পুলিশের অভিযানে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও দুটি নৌকা জব্দ।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST