PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ডেঙ্গু আক্রান্ত হেনাকে দেখতে বগুড়া শজিমেক হাসপাতালে এমপি রেজাউল করিম বাদশা

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৬, ২০২৬ ৭:৫৯ অপরাহ্ণ
| 49
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাকে দেখতে হাসপাতালে গেছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।‎হাসপাতালে গিয়ে তিনি আলী আজগর তালুকদার হেনার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তার চিকিৎসার সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজ নেন।‎এ সময় রেজাউল করিম বাদশা হেনার দ্রুত আরোগ্য কামনা করেন। তার সঙ্গে উপস্থিত অন্যরাও আলী আজগর তালুকদার হেনার আশু সুস্থতার জন্য দোয়া করেন।

‎দোয়া শেষে উপস্থিতরা বলেন, আল্লাহ তায়ালা যেন হেনা ভাইকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন।
‎উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আলী আজগর তালুকদার হেনা বর্তমানে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST