PriyoKhobor-PNG
সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২১, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
| 23
Link Copied!

কামাল খান

সিলেটের লক্ষ্মীপাশায় মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয় নিয়ে আলোচনা করা হয। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক-সাংবাদিক ও মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য আনোয়ার শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম. সিরাজুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জিসান আহমদ।সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শরিফ আহমদ ও লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন নজরুল ইসলাম ও আছাব আলী। সভাটি পরিচালনা করেন মোহাম্মদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার শাহজাহান বলেন, “একটি বিদ্যালয়ের উন্নয়ন শুধু ভালো অবকাঠামো দিয়ে সম্ভব নয়; এর জন্য মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষক, শৃঙ্খলাবোধ এবং অভিভাবকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। আমাদের সন্তানদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শিক্ষকরা বিদ্যালয়ে এবং অভিভাবকরা বাড়িতে সন্তানদের প্রতি যত্নশীল হলে তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।”তিনি আরও বলেন, “মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপাশা-ফুলবাড়ী এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে এলাকাবাসী ঐক্যবদ্ধ হলে স্কুলটি আরও এগিয়ে যাবে।

শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটি সম্মিলিতভাবে কাজ করলে এ বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।”সভায় ২০১০ সালে বিদ্যালয়ের জন্য ১২ শতক ভূমি দান করায় আনোয়ার শাহজাহানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তাঁর অবদানের প্রশংসা করা হয়।পরে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা এবং বিদ্যালয়ের প্রতি তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের পক্ষ থেকে আনোয়ার শাহজাহানকে ক্রেস্ট প্রদান করা হয়।বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  দিঘলিয়ায় শিশুদের মাঝে ভালোবাসার উপহার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST