PriyoKhobor-PNG
রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ভূরুঙ্গামারীতে গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ৪, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ণ
| 5
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি মোঃ লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৩ অক্টোবর) নিজ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার লিটন মিয়া (২৬) ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া রশিদ মোড় এলাকার বাসিন্দা।এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নলেয়া রশিদ মোড় এলাকা থেকে মামলার ভুক্তভোগী মোছাঃ আরশি আক্তারকে উদ্ধার করে পুলিশ। একই সময় মামলার এজাহারনামীয় আসামি মোঃ মোখলেছুর রহমান মিঠুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় চায়ের আড্ডার আড়ালে নাচ-গানসহ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গত ২৫ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ থেকে তিন তরুণীকে সেখানে আনা হয় বলে অভিযোগ। পরে দুজন চলে গেলেও আরশি আক্তার সেখানে থেকে যান।অভিযোগ রয়েছে, ভুক্তভোগীকে আটকে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে সামাদের ঘাটের কাশিয়া বাড়ির কাশফুল ক্ষেতে মোঃ মোখলেছুর রহমান মিঠু, মোঃ নাইনুল ইসলাম, মোঃ লিটন মিয়া, মোঃ আল আমিন ও মোঃ ফুল মিয়া ওরফে ফুলবর পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা ৫ হাজার ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে মোখলেছুর রহমান মিঠু ও লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।

আরও পড়ুনঃ  মোহনগঞ্জে বাঁধের ব্লক চুরিতে বাধাদেওয়া এক যুবককে মারধর থানায় লিখিত অভিযোগ

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST