PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ২, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
| 12
Link Copied!

রহমত আরিফ ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রকি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত রকি উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের দিকে বাসিন্দা দুলালের ছেলে।স্থানীয়রা জানান, দুপুরে রকি নাগর নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদী থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।

রকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকায়ও নেমে আসে শোকের আবহ।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ৪
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST