PriyoKhobor-PNG
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় জমি দখল ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
| 16
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের মাদলা গ্রামে জমি দখল, হামলা, হয়রানি ও নিপীড়নের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কয়েকজন ভুক্তভোগী। তাঁদের অভিযোগ, একটি প্রভাবশালী পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের জমি দখলের চেষ্টা এবং বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।‎রোববার (২৭ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য দেন মো. আবু জাফর। তিনি সরকারি আজিজুল হক কলেজের ভূগোল বিভাগের শিক্ষার্থী এবং পেশায় পশু চিকিৎসক বলে জানানো হয়।‎লিখিত বক্তব্যে আবু জাফর অভিযোগ করেন, বৈধ কাগজপত্র ছাড়াই একটি চক্র দীর্ঘদিন ধরে মাদলা গ্রামের বিভিন্ন ব্যক্তির জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন।‎তিনি আরও অভিযোগ করেন, গত ৯ সেপ্টেম্বর ১০ থেকে ১৫ জন ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ১৪ সেপ্টেম্বর তিনি ছাড়পত্র পান বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।এ ঘটনায় শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজন আসামি গ্রেপ্তার হলেও অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন আবু জাফর। তবে পুলিশের বক্তব্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।‎সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, বেলাল হোসেন, কহিনুর বানু, মাফু, জাহাঙ্গীর, বিলাতন বেওয়া ও মো. কালামসহ কয়েকজন স্থানীয় বাসিন্দার জমি দখলের চেষ্টা এবং তাঁদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা।‎ভুক্তভোগীদের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকায় বিরোধ ও উত্তেজনা বিরাজ করছে। তাঁরা প্রশাসনের কাছে ভূমি-সংক্রান্ত নথিপত্র যাচাই, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত মালিকদের জমির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।‎সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীদের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে – অভিযোগগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, হামলা ও জমি দখলের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি কথিত ভূমিদস্যুদের হাত থেকে ভুক্তভোগীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
‎ভুক্তভোগীরা বলেন, জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু নিষ্পত্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি। একই সঙ্গে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুনঃ  ধুনটে বসতবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আসামি গ্রেপ্তার

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST