PriyoKhobor-PNG
শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, মোহাম্মদ আলী গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
| 12
Link Copied!

হারুনুর রশিদ , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মো. মোহাম্মদ আলী (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সংশ্লিষ্ট মাদ্রাসার পরিচালক ও শিক্ষক বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ওই ছাত্রী একা থাকাকালে মোহাম্মদ আলী সেখানে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়।পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত মোহাম্মদ আলীকে আটক করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় মামলা করেন।এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে মাদ্রাসার ছাত্রীদের শ্রেণিকক্ষের দরজা বন্ধ করতে বলাসহ অশোভন আচরণ করতেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করে নিশ্চিত হবে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, “এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST