PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

দৈনিক গণআওয়াজ
মে ৫, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
| 477
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন – পৌর এলাকার পূর্ব ভরণশাহী গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৩৯), একই এলাকার ইয়েন খাঁনের ছেলে মামুনুর রশিদ (৩২), সদর ইউনিয়নের পাকুড়িহাটা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৪০) এবং সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের রোহাবাড়ী গ্রামের সোলায়মান আলীর ছেলে সেলিম রেজা (২৮)।

 

‎ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ ওসমান গণী জানান, মঙ্গলবার (৫ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশের একটি দল পূর্ব ভরণশাহী এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৮ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

‎ ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST