PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৩৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দিঘলিয়ায় দুর্বৃত্ত কর্তৃক মাছের ঘেরে বিষ প্রয়োগ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

দৈনিক গণআওয়াজ
অক্টোবর ১, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ
| 13
Link Copied!
দিঘলিয়া প্রতিনিধিঃ
জমি লিজের ভাড়া পরিশোধে ব্যর্থ প্রতিপক্ষের আর্থিক ক্ষতির দাবী উঠেছে। অপর দিকে লিজের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় জমির মালিক ক্ষতিগ্রস্ত হয়েছে।পাল্টাপাল্টি অভিযোগের জের ধরে মোঃ কামাল মোল্যা কয়েকদিন আগে জেল থেকে জামিনে আসার পর মাছের ঘেরে রাতের আঁধারে কে বা কারা বিষ প্রয়োগে সাদা মাছ নিধন করেছে। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল বেলা কামাল মোল্যা ঘেরে যেয়ে ছোট বড় নানা প্রজাতির মাছ মরে ভাসতে দেখে দিঘলিয়া থানা পুলিশে খবর দেন।পাশাপাশি ৯৯৯ নম্বরে কল করেন। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ঘটনা ঘটেছে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ফরমাইশখানা গ্রামে। ঘেরের মালিক ফরমাইশখানা গ্রামের মৃত খোশদেল মোল্যার পুত্র মোঃ কামাল মোল্যা।তিনি চলতি বছরে ৩/৪ মাস আগে তার নিজস্ব ৭২ শতাংশ জমিতে ঘের কেটে ঘেরে ১ লাখ টাকার ছোট বড় সাইজের সাদা মাছের পোনা অবমুক্ত করেন। ঘেরটিতে মাছের পরিচর্যা করায় বড় মাছগুলো ৫/৭ কেজি ওজনের হয়ে উঠেছিল। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে কে বা কারা কামাল মোল্যার উক্ত ঘেরে বিষাক্ত কোনো কিছু প্রয়োগ করে। এ কারণে সকাল বেলা তিনি তার ঘেরে গিয়ে দেখতে পান অনেক মাছ মরে ভেসে উঠেছে।এ অবস্থায় তিনি দিঘলিয়া থানায় খবর দিলে দিঘলিয়া থানা পুলিশ ক্ষতিগ্রস্ত ঘের পরিদর্শন করেন। এবং কামাল মোল্যাকে পানি পরীক্ষা করে রিপোর্ট সহকারে থানায় গিয়ে অভিযোগ দিতে পরামর্শ দেন। কামাল মোল্যা ও তার ভাই কামরুল মোল্যা এ প্রতিবেদককে বলেন, রাতের আঁধারে কে বা কারা বিষাক্ত কোনো ঔষুধ প্রয়োগ করে আমাদের ঘেরের ৩ লাখ টাকার মাছের ক্ষতি করেছে।আমরা আইন প্রয়োগকারী সংস্থার দারস্থ হয়েছি। থানা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাও সানওয়ার হুসাইন মাসুম এ প্রতিবেদককে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘেরের পানি পরীক্ষা ও দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছিল।
আরও পড়ুনঃ  ধুনটে বাবা-শিশু হত্যাসহ চার মামলার আসামি লিটন গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST