PriyoKhobor-PNG
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পৈতৃক সম্পত্তি জোরপূর্বক বেদখলের অভিযোগে সংবাদ সম্মেলন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
| 13
Link Copied!
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে পৈতৃক সূত্রে পাওয়া ও দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা সম্পত্তি জোরপূর্বক বেদখলের চেষ্টার প্রতিবাদ এবং সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মধুপুর প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের সদস্য রিপন সরকার অভিযোগ করেন, মধুপুরের পুন্ডুরা মৌজায় সাবেক ২০৭/৩৫৪ দাগের এবং বর্তমান বিএস/বিআরএস ৫০৪ দাগের জমির মধ্যে তার বাবা দলিলের মাধ্যমে সাড়ে ৪১ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট রেকর্ড তার বাবা’র নামে হয়েছে বলে দাবি করেন তিনি। এরপর থেকে পৈতৃক দলিলের ভিত্তিতে ওই জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।রিপন সরকারের অভিযোগ, তার চাচা ফজলুল হক মনি একই দাগে তার দাদার কাছ থেকে ২২ শতাংশ জমি ক্রয় করেছেন। তবে ওই দলিলে জমির সুনির্দিষ্ট চৌহদ্দি উল্লেখ নেই বলে দাবি করেন তিনি। চাচার ক্রয় করা জমির নির্ধারিত অবস্থান নিয়ে বিরোধের জেরে বর্তমানে তাঁর দখলে থাকা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন রিপন।তিনি আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করলে তাকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিদর্শন করেন এবং বিরোধ মীমাংসার চেষ্টা করেন। তবে পরবর্তীতেও তার দখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির প্রকৃত মালিকানা ও দখল সংক্রান্ত বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং তাদের দখলীয় সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ  নওগাঁ সিমান্তে ১৬ বিজিবি কর্তৃক ৭,৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন চোরাকারবারি আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST