PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে সরকারি রাস্তার গাছ বিক্রির অভিযোগ, ৭৫ হাজার টাকা আত্মসাতের দাবি

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৩, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
| 59
Link Copied!

 

স্টাফ রিপোর্টারঃ‎এম,এ রাশেদ

বগুড়ার ধুনট উপজেলায় এলজিইডির সরকারি রাস্তার দুই পাশে থাকা গাছ কাটার পর বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ৭৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। তবে অভিযুক্ত ব্যক্তিরা দাবি করেছেন, গাছগুলো তাঁদের নিজস্ব জমিতে তাঁদেরই রোপণ করা।‎ঘটনাটি ঘটেছে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি পশ্চিমপাড়া এলাকায়। অভিযুক্তরা হলেন- রাঙ্গামাটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আজিজুর রহমান মন্ডলের ছেলে শাহেদ আলী মন্ডল, মৃত মহির উদ্দিনের ছেলে দুলাল সরকার এবং আব্দুস সামাদের ছেলে গোলাম হোসেন।স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) সকালে এলজিইডির সরকারি রাস্তার দুই পাশে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৮০টি গাছ কেটে স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়। গাছগুলো বিক্রি করে ওই তিন ব্যক্তি প্রায় ৭৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।‎বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

‎এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন পিটুন বলেন, “সরকারি রাস্তার পাশের গাছ অবৈধভাবে কাটার খবর পেয়ে গ্রাম পুলিশের মাধ্যমে গাছগুলো জব্দ করা হয়েছে। বর্তমানে গাছগুলো ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”‎তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, এলজিইডির রাস্তার পাশে তাঁদের নিজস্ব জমি রয়েছে। ওই জমিতে গাছগুলো তাঁরাই রোপণ করেছিলেন। নিজেদের রোপণ করা গাছ হওয়ায় তাঁরা তা কাটার অধিকার রাখেন – এমন দাবি করেন তাঁরা।‎এ ঘটনায় সরকারি সম্পদ কাটার অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের তদন্তের পরই গাছগুলো সরকারি সম্পত্তির অংশ কি না এবং গাছ কাটার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা স্পষ্ট হবে।

আরও পড়ুনঃ  নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় মাদকদ্রব্য  এবং ভারতীয় মদ আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST