PriyoKhobor-PNG
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
| 30
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সদর উপজেলার শহরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎নিহত রাবেয়া বেগম শহরদীঘি এলাকার আব্দুল হালিমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোমবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যান রাবেয়া বেগম। একপর্যায়ে তিনি নিকটস্থ রেললাইনে উঠে পড়েন। এ সময় সান্তাহার থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তাঁর ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।‎দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে বগুড়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

‎বগুড়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাবলুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‎পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্যে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST