PriyoKhobor-PNG
রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বোয়ালমারী উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক দিবস পালিত

দৈনিক গণআওয়াজ
মে ১, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
| 7
Link Copied!

বোয়ালমারী (ফরিদপুর), ১ মে: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বোয়ালমারীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী ও র‍্যালী পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকাল ৫টায় উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালীটি পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ নাসির আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বোয়ালমারী পৌরসভার সভাপতি প্রফেসর আব্দুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌরসভার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত উপদেষ্টা সৈয়দ নিয়ামুল হাসান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলী, আলী আব্বাসসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদানের কথা তুলে ধরেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  রাজারহাট স্বেচ্ছাসেবকদলের "আহ্বায়ক" আনিছুর রহমান লিটনের নেতৃত্বে দুস্থ পরিবারকে জরুরি খাদ্য সহায়তা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST