PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ২১শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার, মোহনের বিরুদ্ধে মাদকের ৭ মামলা

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২৩, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
| 38
Link Copied!

স্টাফ রিপোর্টারঃএম,এ রাশেদ

বগুড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মনোয়ার হোসেন ওরফে মোহন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মোহনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই সাতটি মামলা রয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে বগুড়া মহানগরের মাটিডালী করতোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার মনোয়ার হোসেন মোহন ওই এলাকার হারুন অর রশিদের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল মাটিডালী করতোয়াপাড়া এলাকায় মোহনের বাড়িতে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বাড়িতে তল্লাশি করে ২ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মোহনকে আটক করে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, গ্রেপ্তার ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার পর গ্রেপ্তার মোহনকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ হত্যাকাণ্ড ‘সেই ফোরকান পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়েছে’, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST