
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়া হত্যা মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে নড়াইলের লোহাগাড়া উপজেলার ডিক্রিরচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিক্রিরচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে স্বপন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে জুবায়ের ভূঁইয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় শুক্রবার দুপুরে জুবায়েরের বাবা রমজান আলী ভূঁইয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।পুলিশ জানিয়েছে, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


