PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মানিকগঞ্জে অবৈধ থ্রি-হুইলার, ট্রলি ও সিএনজির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
| 9
Link Copied!
মো নাহিদুর রহমান শামীম,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ শহর ও আশপাশের সড়কে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ থ্রি-হুইলার, ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা ট্রাফিক পুলিশ।সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠের উত্তর-পূর্ব কোণে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন যাচাই করা হয়।ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন সড়কে অনেক যানবাহন চলাচল করছে, যেগুলোর চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। আবার কিছু যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় কাগজপত্রও নেই। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধভাবে থ্রি-হুইলার ও ট্রলি চলাচলের কারণে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষ।বিশেষ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, শহরের প্রধান সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত সংখ্যক থ্রি-হুইলারসহ অন্যান্য যানবাহনের চলাচলে যানজটের তীব্রতা বাড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হামিদুর রহমান বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই কিংবা চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সড়কে চলাচলের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে যানজট নিরসনে নির্ধারিত স্থান ছাড়া সড়কে যানবাহন না রাখার জন্যও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
আরও পড়ুনঃ  টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ আটক ৩
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST