PriyoKhobor-PNG
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কোটচাঁদপুরে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্ত আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ
| 15
Link Copied!

​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।​গ্রেফতারকৃতরা হলেন— কোটচাঁদপুর থানার তালসার কবরস্থান পাড়া এলাকার মোঃ শাহাজাহানের ছেলে মোঃ ইউসুফ হোসেন (৩৭) এবং কুশনা ইউপি পাড়া এলাকার এবাদত হোসেনের ছেলে সবুজ (৩৫)।​পুলিশ সূত্রে জানা যায়, সি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ ইউসুফ হোসেনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে সি আর মামলা নং- ২১৭/২২ এর আসামী সবুজকে (৩৫) গ্রেফতার করা হয়, যিনি ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৭৬,৯৭০ টাকা জরিমানাপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামী ছিলেন।

​তালসার ক্যাম্পের এসআই মোঃ তবিবুর রহমান এবং এএসআই সেলিম রেজার নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই দুই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দ্বয়কে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST