PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে জয়পুরহাটে গ্রাহকদের বিক্ষোভ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
| 15
Link Copied!

মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বর্তমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের অবসান এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জয়পুরহাট শাখার সামনে সচেতন গ্রাহক ফোরাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জয়পুরহাট শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে সভাপতিত্ব করেন জয়পুরহাট সচেতন গ্রাহক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারি। পরে ব্যাংকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান দিয়ে ব্যাংক এলাকার আশপাশ প্রদক্ষিণ করে।সমাবেশে বক্তব্য দেন ব্যাংকের গ্রাহক মুহাঃ হাসিবুল আলম, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, জালাল উদ্দীন প্রমুখ।এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের বিপুলসংখ্যক মানুষের আস্থা ও আমানতের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটির বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ ও আস্থার সংকট তৈরি হয়েছে, তা দ্রুত নিরসন করা প্রয়োজন। তারা ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও বলেন, ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে একচ্ছত্রতার পরিবর্তে একটি পূর্ণাঙ্গ, দক্ষ, সৎ ও পেশাদার পরিচালনা পর্ষদ থাকা জরুরি। গ্রাহকদের স্বার্থ, আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।জয়পুরহাটের কর্মসূচিতে বক্তারা গ্রাহকদের স্বার্থ রক্ষা, ব্যাংকের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং কার্যকর সুশাসন নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও পড়ুনঃ  নেত্রকোণায় জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST