PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া কলেজে সংবর্ধনা, একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
| 11
Link Copied!

 

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়া কলেজে সংবর্ধনা, একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং বগুড়া কলেজের সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া কলেজের সাবেক সভাপতি ভিপি মোঃ সহিদ উন নবী সালাম এবং বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি কে. এম. খায়রুল বাশার।‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া কলেজের সভাপতি মোঃ আদিল শাহরিয়ার।‎

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক ও ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রোস্তম আলী, বগুড়া জেলা বিএনপির বিষয়ভিত্তিক সহ-সম্পাদক ও ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক গ্রাম সরকার, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, শহর ছাত্রদল, বগুড়ার সভাপতি এস. এম. রাঙ্গা এবং সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান রিমন।‎অনুষ্ঠানের আয়োজনে ছিলেন বগুড়া কলেজের অধ্যক্ষ এ. কে. এম. মঈন উদ্দিন ও কলেজের শিক্ষার্থীরা।‎নবীনবরণকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ছিল উৎসবের আমেজ। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে তাদের কলেজজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

আয়োজকরা জানান, নতুন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা এবং কলেজের শিক্ষা কার্যক্রমে নবীনদের স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।‎অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সংঘদান, সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST