PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় ১৪ হাজার ইয়াবাসহ জয়পুরহাটের যুবক গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
| 15
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরহাদ হোসেন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বগুড়া সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।‎গ্রেপ্তার ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. হারেজ আলীর ছেলে।‎র‌্যাব-১২-এর বগুড়া ক্যাম্প (সিপিএসসি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা বহন করছেন।

এসব মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে – এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল মাটিডালী বিমান মোড় এলাকায় করতোয়া পাম্পের পাশে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে।‎পরে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

‎র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।‎আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পোরশা সীমান্তে চোরাচালানের সময় ১ জন আসামীসহ ১৪০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST