PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎বগুড়ায় ককটেল আতঙ্কের পর পটকা বিস্ফোরণ, মালতিনগরে জনমনে উদ্বেগ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২২, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
| 28
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া মহানগরে সাম্প্রতিক সময়ে কথিত ককটেল বিস্ফোরণ নিয়ে আতঙ্ক ও নানা গুঞ্জনের মধ্যে ঘটনাস্থলে গিয়ে ককটেলের পরিবর্তে পটকা পাওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রকৃত ঘটনা কী এবং কারা এসব ঘটনার সঙ্গে জড়িত – তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে বিষয়গুলো যথাযথভাবে তদন্ত করে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।‎স্থানীয়দের ভাষ্য, মহানগরের বিভিন্ন এলাকায় কোনো শব্দ বা বিস্ফোরণের ঘটনা ঘটলেই প্রথমে সেটিকে ‘ককটেল’ বলে প্রচার করা হচ্ছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অনেক ক্ষেত্রে পটকা বা পটকার অবশিষ্টাংশ পাওয়ার কথা জানা যাচ্ছে।

ফলে বারবার একই ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেছনে কারা রয়েছে, সেটি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।‎গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বগুড়া মহানগরের মালতিনগর এমএস ক্লাব মাঠ এলাকায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সেখানে একসঙ্গে বিপুল পরিমাণ পটকার বারুদ জড়ো করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি বাসার জানালার থাইগ্লাস ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছেন স্থানীয়রা।‎ঘটনাস্থল ঘুরে স্থানীয়রা জানান, বিস্ফোরণের জায়গায় মাটিতে প্রায় এক হাত গভীর গর্তের মতো সৃষ্টি হয়েছে। বিকট শব্দে আশপাশের মানুষজন ঘর থেকে বেরিয়ে আসেন। রাতের নীরবতা ভেঙে হঠাৎ এমন শব্দে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়।‎এদিকে, এ ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে পটকার বারুদ একত্র করে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিছক দুষ্টুমি, আতঙ্ক সৃষ্টি, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে – তা তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।‎বগুড়া মহানগরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে ঘটনাগুলো আলাদাভাবে নথিবদ্ধ করে প্রকৃত কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে কোনো বিস্ফোরণের ঘটনা ঘটলে যাচাই ছাড়া সেটিকে ককটেল বা অন্য কোনো বিস্ফোরক হিসেবে প্রচার না করারও দাবি উঠেছে।‎এর আগে বগুড়ার মালতিনগর, মোল্লাপাড়া ও ভাটকান্দি এলাকায় পটকা তৈরির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। ২০২৪ সালের এক প্রতিবেদনে মালতিনগর এমএস ক্লাব মাঠসহ আশপাশের এলাকায় অবৈধভাবে পটকা তৈরির অভিযোগ এবং অতীতে পটকা তৈরির সময় বিস্ফোরণের ঘটনাও উঠে এসেছিল।

‎তাই সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় পুরোনো ওই প্রেক্ষাপটও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  চোরাচালানের করিডর যশোর-নড়াইল মহাসড়ক, আটক অভিযান অব্যাহত থাকলেও স্বর্ণ যাচ্ছে সীমান্তে
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST