PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদ্রাসায় শুন্য পদে নিয়োগ নিয়োগ বাণিজ্যে ৩২ লাখ টাকা ঘুষ নেওয়ার অপরাধে মাদ্রাসার সুপার গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
জুন ১১, ২০২৬ ১:১৭ অপরাহ্ণ
| 30
Link Copied!

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

 

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গোবিন্দপুর গুমড়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যে ৩২ লাখ টাকা ঘুষ নেওয়ার অপরাধে মাদ্রাসার সুপার মোঃ মোজাহার আলীকে গ্রেফতার করেন হাকিমপুর থানা পুলিশ।

 

হাকিমপুর থানার মামলা নং- ১০। গত ০৯/০৬/২৬ ইং তারিখের মামলার এজাহার সূত্রে জানা যায়, হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গুমড়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক (২৭) এবং মাদ্রাসার সুপার মোঃ মোজাহার আলী (৪৯)বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন প্রকার হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন কৌশলে ৩২ লাখ টাকা ঘুষ নিয়েছে ঐ মাদ্রসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ও মাদ্রাসার সুপার মোঃ মোজাহার আলী।

 

নিরাপত্তাকর্মি, নৈশ্য প্রহরী, পরিছন্নতা কর্মি ও আয়া শুন্য পদে নিয়োগ দেওয়ার কথা বলে বিভিন্ন প্রকার হুমকি, ভয়ভিতি দেখিয়ে বিভিন্ন কৌশলে সর্বমোট ৩২ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন।

ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে বিভিন্ন প্রকার তালবাহনা হুমকি ও ভয়ভিতি প্রর্দশন করেন। অবৈধ্য ভাবে ঘুষ নেওয়া ও বিভিন্ন প্রকার ভয়ভিতি ও হুমকি দেওয়াই মোঃ শাকিল বাবু সহ ৫ জন বাদী হয়ে একটি হাকিমপুর থানায় ২ জনের বিরুদ্ধে একটি এজাহার দাযের করেন। যার ধারা- ৩৮৫/৩৮৬/১০৯/৫০৬ প্যানাল কোড ২৮৬০ রুজু করেন।

এঘটনায় মাদ্রাসার সুপারকে হাকিমপুর থানা পুলিশ গ্রেফতার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। এজাহারের ১ নং আসামী মোঃ আব্দুর রাজ্জাক পলাতক রয়েছে। ২জন ঘুষ খোরদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন ভুক্তভোগীগন সহ স্থানীয় এলাকার সচেতন মহল।

আরও পড়ুনঃ  শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST