PriyoKhobor-PNG
রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
| 14
Link Copied!

পোরশা প্রতিনিধি:

“করব কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে সারা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁর পোরশায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার সকাল ১০.০০ ঘটিকায় এই কর্মসূচি পালিত হয়।উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনবহুল এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে এই কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজক সংগঠনের নেতারা জানান, সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু সচেতনতা তৈরি এবং এডিস মশার বিস্তার রোধে তাদের এই সামাজিক ও জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে।উক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পোরশা উপজেলা শাখা, নওগাঁ-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য এতে অংশ গ্রহণ করেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বি এন পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, রাকিব, আব্দুল জব্বার আলী, তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইকবাল হাসান চৌধুরী,

আরও পড়ুনঃ  দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ‎
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST