PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাইকগাছায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের দুই কর্মী গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
আগস্ট ২০, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
| 22
Link Copied!

‎পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

‎খুলনার পাইকগাছায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তাদের কে লুটপাট, অগ্নিসংযোগ ও ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ছে। ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে দুই যুবলীগ কর্মীকে জেল-হাজতে পাঠানো হয়।
‎গ্রেফতারকৃতরা হলেন উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস ও শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ।
‎পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকায় গোপন বৈঠক করে সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার সময় তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যরা পালিয়ে যায়।
‎মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আজিজুর রহমান জানান, ২০১৮ সালে লতা ইউনিয়নের গঙ্গারকোনা এলাকার আবুল কালাম সরদারের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে । এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে বলে পুলিশ দাবি করেছে।
‎
‎পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির জানান, গোপন বৈঠককালে তাদের আটক করা হয়। পরে জিআর-১১৮/২৪ মামলায় সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বিজনগর থানায় ৭০০ ইয়াবাসহ ০১ নারী মাদক কারবারী গ্রেফতার। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST