PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

কোটচাঁদপুরে চুরির সময় হাতেনাতে চোর আটক, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
| 24
Link Copied!

আবুল হাসান ​কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ঘাঘা গ্রামে আজ দুপুরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুপুর আনুমানিক ২টার দিকে গ্রামের মৃত আত্তাব মন্ডলের ছেলে মতিয়ার রহমানের বসতবাড়িতে গৃহস্থালিতে চুরি করার সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে তালসার ফাঁড়ি পুলিশ।আটককৃত চোরের নাম মোঃ আবদুর রহিম ওরফে রুবেল (২৭)। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের মোঃ শহিদের ছেলে।​স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মতিয়ার রহমানের বাসা ফাকা থাকার সুযোগে অভিযুক্ত রুবেল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় ও পুলিশকে খবর দিলে তালসার পুলিশ ক্যাম্পের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে চুরিকৃত মালামালসহ হাতেনাতে গ্রেফতার করে।

​এ বিষয়ে তালসার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই তবিবুর রহমান জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে থানায় হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST