PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
| 12
Link Copied!

আকাশ দাশ সৈকত:

বাংলাদেশ নারী দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। বিষয়টি আজ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।সম্প্রতি সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ নারী দলের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। যার সবচেয়ে বড় দায়টা পড়ছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কাঁধে। তাইতো দলের এমন ভরাডুবিতে ভাটা পড়েছে নিজের পারফরম্যান্সেও ফলে নেতৃত্ব ছেড়ে সেই ভার থেকে কিছুটা মুক্ত হতে চান এই উইকেটকিপার ব্যাটার।টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জ্যোতি উল্লেখ করেছেন, ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে চান তিনি। বিসিবিকে ইমেইলের মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। তবে এখনো বিসিবি তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। নারী দল দেশে আসার পর জ্যোতির সঙ্গে আলোচনা করবে বোর্ড।

এইদিকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে দলের নেতৃত্বে থাকছেন তিনি। অন্যদিকে জ্যোতি যদি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তবে নতুন অধিনায়ক হিসেবে ডাক পেতে পারেন অভিজ্ঞ নাহিদা আক্তার।

আরও পড়ুনঃ  দল পেলেও বিগব্যাশে ছাড়পত্র পাবেন না নাহিদ রানা!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST