PriyoKhobor-PNG
বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

‎বগুড়া শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
| 26
Link Copied!
‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার খন্দকারটোলা ও বাগড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।‎অভিযান সূত্রে জানা যায়, পরিদর্শনকালে বেকারি দুটির কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করা, মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না করা এবং কারখানার ভেতরে টয়লেট ব্যবহারের মতো বিভিন্ন অনিয়মও ধরা পড়ে।

এসব অপরাধে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত আইন ও বিধি-বিধান মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।‎ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার। অভিযানে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল।
অভিযান সংশ্লিষ্টরা জানান, খাদ্যপণ্যের মান, উৎপাদন প্রক্রিয়া, মোড়কজাতকরণ এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিধি লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুনঃ  গড়েয়ার রিয়াজুল মাস্টারের ছেলে আলামিন ৭০০ পিস ইয়াবাসহ আটক
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST