PriyoKhobor-PNG
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বিজয়নগর সিএনজিতে মাদক বহন ৫০০০ ইয়াবাসহ ০৫ মাদক কারবারী গ্রেফতার

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
| 10
Link Copied!

মস্ত মিয়া:বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগরে সিএনজি অটোরিকশায় করে ইয়াবা বহনের সময় পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল দেওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে। পরে সিএনজিতে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সিএনজিতে থাকা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মোঃ আজগর আলীর ছেলে কবির হোসেন, মোঃ তাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, কাজী আবুল ফয়েজের ছেলে হান্নান কাজী ওরফে রুবেল, মৃত সেলিম মিয়ার ছেলে আব্দুল্লাহ এবং মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে সহিদ ভূঁইয়া।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার কবির হোসেনের বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা, আব্দুল্লাহর বিরুদ্ধে একটি এবং সহিদ ভূঁইয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST