PriyoKhobor-PNG
শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

দল পেলেও বিগব্যাশে ছাড়পত্র পাবেন না নাহিদ রানা!

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
| 5
Link Copied!

আকাশ দাশ সৈকত:

চোটের কারণে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না বাংলাদেশ দলের তারকা পেসার নাহিদ রানা। তবে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা এই ডানহাতি পেসারকে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগব্যাশ লিগে (বিবিএল) দলে ভেড়াতে প্রাথমিকভাবে আগ্রহ দেখিয়েছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি।

তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকলেও বিবিএলে খেলার অনুমতি পাওয়া নাহিদ রানার জন্য কঠিনই হতে পারে। কারণ, একই সময়ে বাংলাদেশ দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ থাকায় তাকে ছাড়পত্র দেওয়ার সম্ভাবনা খুবই কম।ক্রিকবাজকে বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত নাহিদ রানার ছাড়পত্রের জন্য আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি বিসিবি। চিঠি পেলে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একই সময়ে জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা খুবই কম।জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট পাওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি নাহিদ রানা। বর্তমানে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন তিনি।

সামনে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। ফলে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে বিগব্যাশে দল পেলেও নাহিদ রানার খেলা অনিশ্চিত।

আরও পড়ুনঃ  বগুড়া শেখেরকোলা ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST