PriyoKhobor-PNG
শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

আমি বিশ্বের সেরা খেলোয়াড়: এমবাপে

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৮, ২০২৬ ১০:৪৮ পূর্বাহ্ণ
| 19
Link Copied!

আকাশ দাশ সৈকত:

নিজেকেই বিশ্বের সেরা ফুটবলার মনে করেন সময়ের অন্যতম সেরা তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।একসময় ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়ের প্রশ্নে সবার আগে উঠে আসত লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। পরবর্তীতে সেই আলোচনায় জায়গা করে নিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও। তবে এবার সেই তালিকায় নিজের নামটাই সবার ওপরে রাখলেন এমবাপে। তার দাবি, বর্তমান বিশ্বের সেরা ফুটবলার আর কেউ নন—তিনি নিজেই।উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী এমবাপে বলেন,
“আমি সব সময়ই মনে করি, আমিই বিশ্বের সেরা খেলোয়াড়। তবে সবার নিজস্ব মত আছে। মানুষ হয়তো ভিন্নভাবে ভাবতে পারে। এটা নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না।”

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন এমবাপে। ৪৪ ম্যাচে করেছেন ৪২ গোল। ব্যক্তিগত পারফরম্যান্স দুর্দান্ত হলেও দলীয়ভাবে অবশ্য ট্রফিশূন্যই কাটে মৌসুম।

এরপর বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন ফ্রান্সের এই তারকা। টুর্নামেন্টে ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। বিশ্বকাপ ক্যারিয়ারে তার মোট গোল এখন ২২টি, যা প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ।

তবে ব্যক্তিগত সাফল্যের পরও দলকে শিরোপা এনে দিতে পারেননি এমবাপে। শেষ পর্যন্ত ফ্রান্সকে সন্তুষ্ট থাকতে হয়েছে চতুর্থ স্থান নিয়েই।

আরও পড়ুনঃ  লালমনিরহাটে রক্তদাতা সংস্থার নতুন কমিটি ঘোষণা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST