স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. আবদুল খালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বিজয় টিভির ভোলা উওর প্রতিনিধি আশরাফুল আলম সজিব এবং পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ।শনিবার (৫ সেপ্টেম্বর) ভোলায় সার্কিট হাউস এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনসচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।সাক্ষাৎকালে ভোলার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকারি উদ্যোগের সঙ্গে গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।বিজয় টিভির ভোলা উওর প্রতিনিধি আশরাফুল আলম সজিব বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসেবা ও জনকল্যাণের বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে জনগণের সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা সম্ভব।
পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। ভোলার মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা, পরিবেশ ও মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিরা ভোলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। পরে তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন।