PriyoKhobor-PNG
সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রি কলেজের ছাত্রদল নেতার বিরুদ্ধে ভর্তি হওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৭, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
| 15
Link Copied!

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজে দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য কম টাকা লাগবে বলে প্রায় ২০ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে সাকিবুল ইসলামের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই কলেজের দ্বিতীয বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম শান্ত,হৃদয় আহমেদ গতকাল রোববার কলেজের অধ্যক্ষ বরাবরে লিখিত অভিযোগ করেছেন।নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক,নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে ।অভিযোগে জানা গেছে,নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ৩,০০০/- টাকা ধার্য করা হয়। এর মধ্যে কলেজের ১ম বর্ষ ইউনিট কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি সাকিবুল ইসলাম ৫০০/- টাকা কম করে দেওয়ার ২,৫০০/-টাকা করে প্রায় ২০জন শিক্ষার্থীর কাছ থেকে ৫০,০০০/- টাকা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা না দিয়ে আত্মসাত করে। এ ব্যাপারে প্রত্যেক শিক্ষার্থীকে ভূয়া রশিদ প্রদান করা হয়। এতে ওই সমস্ত শিক্ষার্থীদের মধ্যে ভর্তির বিষয়টি নিয়ে হতাশা বিরাজ করছে।আবু আব্বাস ডিগ্রি কলেজ শাখা ১ম বর্ষ ইউনিট শাখা ছাত্রদলের সহ সভাপতি সাকিবুল ইসলাম শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন,আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে। আমি কোন শিক্ষার্থীর কাছ থেকে কম টাকায় ভর্তি করে দেব বলে টাকা নেইনি। ১ম বর্ষ পরীকা শেষে আমি অনেকদিন ধরে কলেজে যাই না বাড়িতে আছি।নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী অনিক বলেন,অভিযোগের বিষয়টি এখনও আমার কাছে পৌছেনি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি যাচাই করে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবু আব্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন,কলেজের কয়েকজন শিক্ষার্থী এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছে তাদের কাছ থেকে ভর্তির কথা বলে একজন শিক্ষার্থী টাকা নিয়েছে। তবে ওই সমস্ত শিক্ষার্থীর ভর্তির ব্যাপারে কলেজ ফান্ডে কোন টাকা জমা হয়নি।

আরও পড়ুনঃ  বগুড়ায় এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST