
মোঃ রবিউল ইসলাম:নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে আশরাফুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন, ভ্রাম্যমান আদালত।রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার পাটুল বাজারে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী উপজেলার পাটুল বাজারে ভ্রাম্যমান৷ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি করার অপরাধে আলম স্টোরের সত্ত্বাধিকারী আশরাফুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত অবৈধ যৌন উত্তেজক সিরাপ ঘটনাস্থলে জনসম্মুখে ধ্বংস করা হয়। আশরাফুল ইসলাম নলডাঙ্গা উপজেলার হাপানিয়া এলাকার আলম কবিরের ছেলে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট শামীম হোসেন জানান, নলডাঙ্গা উপজেলায় জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


