PriyoKhobor-PNG
রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ধুনটে পুলিশের মাদকবিরোধী অভিযান ‎২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ৬, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
| 24
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল মমিন (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের রামনগর বাজারের ঘাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।‎গ্রেপ্তার আব্দুল মমিন উপজেলার বিলচাপড়ী (ডেক্রাঘাট) এলাকার মোজাফফর হোসেনের ছেলে।‎পুলিশ সূত্রে জানা গেছে, ধুনট থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত মাদকবিরোধী অভিযান ও মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্ব পালন করছিল। এ সময় দুপুর আনুমানিক ১টা ৩৫ মিনিটে কান্তনগর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, রামনগর বাজারের ঘাটপাড়া এলাকায় একটি বন্ধ দোকানের সামনে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।‎সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন বলে পুলিশের দাবি। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।‎পুলিশ জানায়, পরে উপস্থিত সাক্ষীদের সামনে আটক ব্যক্তির দেহ তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা লাল রঙের টিস্যু কাপড়ের শপিং ব্যাগের ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় পুরোনো খবরের কাগজে রাখা ২০টি পুঁটলি উদ্ধার করা হয়। পুঁটলিগুলোতে গাঁজা রয়েছে বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। পরে ডিজিটাল ওজনযন্ত্রে পরিমাপ করে উদ্ধার করা গাঁজার মোট ওজন ২০০ গ্রাম পাওয়া যায়।‎ঘটনাস্থলেই উদ্ধার করা মাদকদ্রব্যের জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।‎ধুনট থানা পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মমিন বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজের কাছে রাখতেন এবং মাদকসেবীদের কাছে তা বিক্রি করতেন বলে স্বীকার করেছেন। তবে জিজ্ঞাসাবাদে পাওয়া এসব তথ্য তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।‎এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী ধুনট থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-০৫, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-১৬৩।‎মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন রশিদ সরদার জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং তদন্ত চলাকালে জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় তাকে জেলহাজতে রাখার আবেদন করা হয়েছে।
‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, আব্দুল মমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার সকালে তাকে থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।‎পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজার উৎস কোথায়, কার কাছ থেকে মাদক সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না-এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ধুনট থানা পুলিশ।
আরও পড়ুনঃ  পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ, আটক ২\
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST