PriyoKhobor-PNG
শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

পাইকগাছায় গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড 

দৈনিক গণআওয়াজ
মে ১৬, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
| 49
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় বিল্লাল গাজী নামে এক মাদক ব্যবসায়ী কে গাঁজা সহ আটক করা হয়েছে। আটক বিল্লালকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ১৬ মে শনিবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্দা বাজারে উপজেলা প্রশাসন ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী এ যৌথ অভিযান পরিচালনা করে।

প্রশাসন ও ডিবি সূত্রে জানা গেছে আটক বিল্লাল গাজী দীর্ঘদিন ধরে চারবান্দা বাজার ও এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকায় সে একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে এই অবৈধ কারবার চালিয়ে আসছিল।

 

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল এবং প্রশাসন চারবান্দা বাজারে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিল্লাল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬’শ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির বিভিন্ন উপকরণ উদ্ধার করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী আটক বিল্লাল কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরও পড়ুন

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST